কেবিন ছাড়া লঞ্চে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ: নৌ প্রতিমন্ত্রী

আপডেট: April 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

স্বাস্থ্যবিধি মানতে গেলে লঞ্চের ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে গেলে লঞ্চের ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এজন্য লঞ্চের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এ ভাড়া বৃদ্ধি কার্যকর হবে। তবে লঞ্চের কেবিনের জন্য এই ভাড়া প্রযোজ্য নয়।

প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে স্বাস্থ্যবিধি মানা কঠিন। স্বাস্থ্যবিধি মানার জন্যই লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে যাত্রীদের খুব বেশি প্রয়োজন ছাড়া স্থানান্তর না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network