শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কোভিড রোগীর ‘আত্মহত্যা’ মুগদা হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন থেকে লাফিয়ে পড়ে আসিফ ইকবাল (৫০) নামের এক কোভিড রোগী ‘আতত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। লাশের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা গণমাধ্যমকে বলেন, আসিফের লাশের সঙ্গে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

জানা গেছে, সুইসাইড নোটে নিজের একাকিত্বের যন্ত্রণার কথা উল্লেখ করেছেন আসিফ। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে লিখেছেন। কোনো স্বজন না এলেও কেউ যেন তার লাশ ঠিকভাবে দাফন করেন, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

ঢাকার ইস্কাটনে থাকতেন আসিফ। তিনি অবিবাহিত ছিলেন। তার আত্মীয়স্বজন যুক্তরাষ্ট্র প্রবাসী। পরিচিত এক চিকিৎসক গত ৯ এপ্রিল তাকে এ হাসপাতালে ভর্তি করেন।

নিহতের এক সৎভাই মোহাম্মদপুরে থাকেন। তাকে ফোন করলে তিনি আসতে রাজি হননি। দুই সপ্তাহ আগে তার আপন ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান। দেশে তার খোঁজ নেওয়ার মতো তেমন কেউ ছিলেন না। সব মিলিয়ে আসিফ হতাশায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network