কোয়েল পাখি ডিমের খাঁচায় ফেনসিডিল পাচার

আপডেট: December 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি দল শনিবার ভোররাতে অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিলসহ মফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উপজেলা নাগেশ্বরীর পৌরসভা এলাকার আলেপের তেপতি নামক স্থানে পাঁকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের মফিজুল ইসলাম (৬২) অটোরিকশায় অভিনব কায়দায় প্লাস্টিকের খাঁচায় কোয়েল পাখির ডিমের সাথে অভিনব কায়দায় ফিটিংকৃত অবস্থায় ১০২ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশা জব্দ করে মাদকসমূহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network