খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন
রিপোর্ট অলিউল্লাহ:: গাছ লাগাবো,গাছ বাঁচাবো, আমার সবুঝ প্রান সবুঝ সতেঝ করবো এই দেশ খোদার সেরা দান, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে “আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর উদ্যোগে ২৬ জুলাই ( রবিবার) খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উওর দেউলী নূরে মদিনা নূরানী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের মোঃ জুনায়েদ,সরদার শাহেনশাহ্ প্রধান শিক্ষক খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সংগঠনটির কোষাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম (খোকন) শিক্ষকবৃন্দ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন...