গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার সভাপতি নাজিউর ও সাধারণ সম্পাদক জিয়া!

আপডেট: May 20, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের বরিশাল জেলা শাখায় মোঃ নাজিউর রহমান কে সভাপতি এবং মোঃ জিয়াউল হক জিয়া কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ১৯ মে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি আগামী ০২ (দুই) বছরের জন্য অনুমোদন দিয়েছেন। উল্লেখ্য বরিশাল জেলা শাখায় গর্বের বাকেরগঞ্জের এটি তৃতীয় কমিটি।

কমিটিতে আরও যাহারা স্থান পেয়েছেন, জ্যেষ্ঠ সহ সভাপতি মেহেদী হাসান সাইদ মোল্লা, সহ সভাপতি আনিছুর রহমান আনিছ, নাজমুল হাসান নেহাল (প্রকৌশলী), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিরা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মল্লিক, আব্দুর রহমান খান, দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান খান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা পুনরুদ্ধার সম্পাদক কামরুল ইসলাম নাসির, সদস্য কল্যাণ সম্পাদক ফিরোজ আলম আকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মিরন হাওলাদার, ক্রীড়া সম্পাদক আল আমিন, স্বাস্থ্য সম্পাদক গোলাম কিবরিয়া এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন আব্দুর রাজ্জাক আকন, সাব্বির হোসেন হৃদয়, লোকমান হোসেন, জুলহাস হোসেন হাওলাদার, নাঈম হাওলাদার শুভ, নাইমুল ইসলাম, ফোরকান হাওলাদার, সজল হাওলাদার, জুলহাস হোসেন, ফেরদাউস হাওলাদার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network