শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গলাচিপায় গণধর্ষণ মামলায় গ্রেফতার ২

আপডেট: February 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে। এ ঘটনায় শনিবার ভিকটিমের বাবা গলাচিপা থানায় একটি মামলা করেন। পুলিশ শনিবার রাতে অভিযুক্ত ৩ জনের মধ্যে একই গ্রামের মৃত শহিদুল মেলকারের ছেলে সোহাগ মেলকার (১৮) ও শাহআলম শরীফের ছেলে খায়রুল শরীফকে (২২) গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী তার ছোট বোনকে নিয়ে বান্ধবীর বাড়ি থেকে বৃহস্পতিবার নিজ বাড়ি যাওয়ার পথে ৩ কিশোর পথরোধ করে। এ সময় সাথে থাকা ছোট বোনকে ধাক্কা দিয়ে ফেলে ওই শিক্ষার্থীকে তারা পালাক্রমে ধর্ষণ করে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম বলেন, গ্রেফফতারকৃত ২ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network