শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

গলাচিপায় বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ সুকলাল আটক

আপডেট: November 4, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গলাচিপায় বিভিন্ন প্রজাতির ১৭টি জীবন্ত কচ্ছপসহ সুকলাল বিশ্বাসকে (৪০) আটক করেছে বন-বিভাগের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার বদনাতলী ঘেয়াঘাট নামক স্থান থেকে তাকে আটক করা হয়। পরে একই দিন তাকে ভ্রাম্যমাণ আদালতে উঠানো হয়।

সুকলাল বিশ্বাস উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈলেন বিশ্বাসের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাসিম রেজা তাকে বন্য সংরক্ষণ আইন-২০১২-এর ধারায় এক বছর বিনাশ্রমে সাজা দেয়া হয়।

জানা গেছে, সুকলাল বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাচার করে আসছে। সোমবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অ্যানিমল লেভার্স অব পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মো: রাসেল ও বন বিভাগের বোটম্যান মো: নাঈম হোসেন খান বিভিন্ন প্রজাতি সুন্ধী কচ্ছপ ১০ পিচ, কাটা কচ্ছপ দুই পিচ, গ্যালা পাগুদ পাঁচ পিচ-সহ মোট ১৭ পিচ কচ্ছপসহ তাকে আটক করে।

এ বিষয়ে সুকলাল বিশ্বাস জানান, ‘আমি পাচারকারীর সদস্য নয়। তবে আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা কচ্ছপ খাওয়ার জন্য বলেছিল। তাই বরিশাল যাচ্ছিলাম।‘

গলাচিপা রেঞ্চ কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, ‘২০১৮ সালে সুকলাল বিশ্বাস কচ্ছপ পাচার করার সময় র‌্যাব-এর হাতে ধরা পড়েন এবং তাকে ১৮ দিন জেল খাটতে হয়েছিল।‘ তিনি আরো বলেন, ‘তাকে এক বছর সাজা দেয়া হয়েছে। কচ্ছপগুলো সোমবার দুপুরে গলাচিপার রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।‘

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network