শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গলাচিপায় ব্রিজ ভেঙে অসুস্থ নারীসহ আহত ৬

আপডেট: May 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: গলাচিপার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের ব্রিজ ভেঙে অসুস্থ নারীসহ ছয়জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল ১০টার দিকে। আহতদের চারজন পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ও দুজন বরিশল শের-ই বাংলা মেডিক্যল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পূর্ববাশবুনিয়া-কালাইকিশোর গ্রামের সবারাম খালের আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে জড়াজীর্ণ অবস্থায় ছিল। আজ শনিবার সকাল ১০টার দিকে অসুস্থ জাহানুর বেগমে নিয়ে পটুয়াখালী হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয় পরিবার। এ সময় ব্রিজ পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে ব্রিজটি।

এ সময় অসুস্থ জাহানুর বেগমসহ (৬০), বাচ্চু (৩৫), তামিম (১৬), জাহাঙ্গীর (৫৫), শাকিল খান (২০) ও মামুন খান (৪০) পানিতে পড়ে মারাত্মক আহত হয়। আহত সবাই কালাইকিশোর গ্রামের বাসিন্দা।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ঘটনা শোনার পরই সরেজমিন পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network