গাজীপুরে এখনো জ্বলছে তুলার গুদাম

আপডেট: December 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: এখনো নেভেনি গাজীপুরের শ্রীপুরের টেক্সটাইল কারখানার তুলার গুদামের আগুন। তবে নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়া নতুনবাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে এ ঘটনা ঘটে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সারা রাত লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় জয়দেবপুরের দুটি, ভালুকার একটি ও কাপাসিয়া থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি বলেন, কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। তবে পানির সরবরাহ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তাই পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, গুদামে তুলা ও সুতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নির্দিষ্ট গণ্ডির মধ্যে রয়েছে। তাই ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আজমল হোসেন বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। পরে ফায়ার সার্ভিসের সাত ইউনিট যোগ দেয়। গুদামে বিপুল তুলা ও উৎপাদিত সুতা মজুত ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network