গাজীপুরে প্যাকেজিং কারখানায় আগুন

আপডেট: March 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের হাতিয়াব এলাকায় হাজী পেপার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া তিনটার দিকে হাতিয়াব এলাকায় স্টিল স্ট্রাকচারের তৈরি কারখানা শেডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাগজের রোল, কার্টন ও যন্ত্র পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network