গাজীপুরে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার

আপডেট: August 19, 2024

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ আগস্ট) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়।

এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সেনাবাহিনী ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান, পুলিশ সুপুার কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশসহ জেলা প্রশাসন ও সেনাবাহিনী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত সরকারি অস্ত্রগুলোর মধ্যে রয়েছে তিনটি শটগান, চারটি পিস্তল।বেসরকারি অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক, ১০টি একনলা বন্দুকের ব্যারেল, ১০টি দুই নলা বন্দুকের ব্যারেল, একটি শটগানের ব্যারেল, পাঁচটি লিড বল কার্তুজ এবং বেশ কিছু গুলি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network