শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গাজীপুরে ১২ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট: June 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।পুলিশের দাবি, নিহত হানিফ শীর্ষ সন্ত্রাসী। তার নামে ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতনসহ ১২টি মামলা রয়েছে। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কাঞ্চন সিকদারের ছেলে। হানিফ হাবিবপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন।বৃহস্পতিবার ভোরে বিশ্বাসপাড়া এলাকার ঝিকঝাক মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার ঝিকঝাক মাঠে কয়েকজন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে হানিফ মারা যান।এ সময় তার বাকি সহযোগীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও একটি দেশীয় তৈরি একনালা এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের এসআই মাহবুব হোসেন, এএসআই সুলতান, দুই কনস্টেবল আ. মালেক ও সুলতান আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে হানিফ মারা যায় এবং পুলিশের চার সদস্য আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনালা এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতের নামে মাদক, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতনসহ ১২টি মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network