শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গাজীপুরে ২৪ ঘন্টায় ১৪২ করোনায় আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮১৫ জন

আপডেট: June 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে গত ২৪ ঘন্টায় আরোও ১৪২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮১৫ জনে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন।২৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।শনিবার বিকালে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৪২ জনের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরের ১৩৩ জন। এছাড়া কেবলমাত কালীগঞ্জ উপজেলায় ৯জন আক্রান্ত হয়েছে। কাপাসিয়ায় ও কালিয়াকৈরে ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
শনিবার পর্যন্ত ১৯ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষায় গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৮১৫ জন কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন।এদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩২৯ জন, কালীগঞ্জে ২২৪, কাপাসিয়ায় ১৬২, শ্রীপুর উপজেলায় ২৭৭ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৮২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২৭ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network