শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

গাজীপুরের ঝুট গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট: November 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছয় ঘণ্টার চেষ্টায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন।

তিনি বলেন, রাত দেড়টার দিকে কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরো চারটি ইউনিট যোগ দেয়। এরপর ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network