১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ!

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’— এ স্লোগান সামনে রেখে অসহায়, গরিব ও কর্মহীন পরিবারের মাঝে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন” এর উদ্যোগে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিনি, চিড়া, মুড়ি, খেজুর, ছোলা বুট,সয়াবিন তৈল, ট্যাং!।

গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন এর সভাপতি সৌদি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন তালুকদার মুঠোফোনে বলেন ,রমজান মাসজুড়ে তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন এর সেক্রেটারি মোঃ মাজহারুল ইসলাম বলেন ,রমজান আত্মশুদ্ধির মাস, পাশাপাশি এটি সহমর্মিতা ও মানবতার মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ! ইফতারসামগ্রী বিতরণ করেন রোকন মোল্লা, আমিনুল ইসলাম,সবুজ,হাসিব,আরিফ সংগঠনটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network