গোপালগঞ্জে পিকআপচাপায় ২ রিকশা আরোহী নিহত

আপডেট: January 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জে পিকআপচাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলি গ্রামের বাসিন্দা রিয়াজুল শেখ (১৭)।গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম, মাছবোঝাই পিকআপটি গোপালগঞ্জ থেকে খুলনার দিকে যাচ্ছিল।

রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের মান্দারতলায় মাছবোঝাই ট্রাকটির সামনের চাকা বাস্ট হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের একটি রিকশাকে চাপা দেয়। এতে দুই রিকশা আরোহী ঘটনাস্থলেই নিহত হন।নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network