Photo Card
Preview
![Preview will appear here]()
গৌরনদী ইউএনও ইসরাত জাহানকে বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও বিপিন চন্দ্রকে বরন
শামীম মীর, গৌরনদী । । বরিশালের গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান পদোন্নতিজনিত বদলির কারনে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসকে বরন অনুষ্টান অনুষ্ঠিত হয়। উপজেলা অফির্সাস ক্লাব ও উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান, নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়িা আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, নলচিড়া...
শামীম মীর, গৌরনদী । । বরিশালের গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান পদোন্নতিজনিত বদলির কারনে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসকে বরন অনুষ্টান অনুষ্ঠিত হয়।
উপজেলা অফির্সাস ক্লাব ও উপজেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান, নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়িা আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা প্রমুখ। শেষে বিদায়ী উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহানকে সম্মাননা ক্রেস্ট ও নবাগত নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।