গৌরনদী মডেল থানায় ওসি তদন্ত হিসেবে তৌহিদুজ্জামানের যোগদান

আপডেট: July 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের গৌরনদী মডেল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেছেন মোঃ তৌহিদুজ্জামান। মঙ্গলবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ছরোয়ার ও সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক অলিউল ইসলামসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, মোঃ তৌহিদুজ্জামান ২০১০ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে গৌরনদী মডেল থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় গত বছর ১২ নভেম্বর পুলিশ পরিদর্শক হিসেবে বরিশালের ডিআইডি ব্যাচ পরিধান করান। পরে পিরোজপুর জেলায় বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে সুনামের সহিদ দায়িত্ব পালন শেষে গত ২৯ জুন পূনরায় গৌরনদী মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়। মোঃ তৌহিদুজ্জামান চাকুরি জীবনে দেশের বিভিন্ন স্থানে সুনামের সহিদ দায়িত্ব পালন করেন। অপর দিকে সদ্য বিদায়ী পরিদর্শক (তদন্ত) মাহাবুব রহমানকে বরিশাল সদর কোটে বদলি করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network