আপডেট: June 19, 2020
গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামে বৃহস্পতিবার রনজিৎত কর্মকারের ভাড়াটিয়া খোকন কর্মকার (৫২) করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেছেন। তিনি জ্বর, কাশি ও গলাব্যাথা নিয়ে বুধবার ঢাকা থেকে আসেন। নতুন করে আরো উপজেলায় ৬জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে জনতা ব্যাংক টরকী শাখার ম্যানেজার, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও তার মেয়ে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নমুনা পরিবহনকারীসহ ৬জন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাৎয়দ মোঃ আমরুল্লাহ। এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনায় আক্রান্ত ৩৫ জন। এর মধ্যে একজন মৃত্যু বরন করেছেন এবং সুস্থ্য হয়েছেন ৫ জন।

