শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

গৌরনদীতে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল ২ ভাইয়ের

আপডেট: March 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো—গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।

নানা মোশারফ হাওলাদার কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার মেয়ে আয়শা বেগম ১ নাতি ও ২ নাতনিকে নিয়ে ঈদের পরদিন রোববার সকালে আমার বাড়িতে বেড়াতে আসে। ছেলের ঘরের নাতি রমজান হাওলাদার (৩) ও ওই মেয়ের ঘরের নাতি মোহাম্মদ মৃধা (৩)  একসঙ্গে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে বসে খেলা করছিল।এসময় পরিবারের সকল সদস্যদের চোখের আঁড়ালে গিয়ে ওই ২ নাতি বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে। অনেক খোঁজাখুজি করে ওই ২ নাতিকে ডোবার পানি থেকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ নাতিকে মৃত ঘোষণা করেন।

কালিকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, ডোবার পানি থেকে ওই ২ শিশুকে উদ্ধার করে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান,  স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই ওই ২ শিশু মারা গেছে।

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শোকাহত পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network