গৌরনদীতে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: November 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গৌরনদী প্রতিনিধি ..যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল বধুবার সকালে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসস্ট্যান্ডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সাবেক সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আ’লীগের সভাপতি মোঃ মনির মিয়া, সাধারন সম্পাদক আতিকুর রহমান শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Image may contain: 6 people, people standing, crowd and outdoor, text that says 'F গৌরনদীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী বের করা হয়।'
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network