শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

গৌরনদীতে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট: June 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের গৌরনদীতে ষষ্ট শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণের মামলার এজাহার নামীয়  আসামি হাফিজ হাওলাদারকে (২৪) পুলিশ শুক্রবার রাতে ঢাকা সাভার থেকে গ্রেপ্তার করেছে। শনিবার তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ পরিদর্শক কে এম আব্দুল হক জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১১) গত ৩১ মে দুপুর দেড়টার দিকে চাচাতো মামা একই উপজেলার একই গ্রামের মেনাহাজ উদ্দিন হাওলাদারের ছেলে হাফিজ হাওলাদার (২৪) স্কুল ছাত্রীকে কথা শোনার জন্য ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্কুল ছাত্রীর ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত হাফিজ হাওলাদার পালিয়ে যায়। প্রতিবেশী ও স্বজনরা রক্তক্ষরন অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, এ ঘটনায় নির্যাতিতার নানি বাদি হয়ে গত ২ মে বখাটে হাফিজ হাওলাদারের (২৪) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে হাফিজ হাওলাদার পলাতক রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে ঢাকা সাভার থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network