১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার উজিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবসে খাগড়াছড়িতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী খালে গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার জমি দখলের পাঁয়তারা, সাইনবোর্ড ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার

আপডেট: জুলাই ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: আগামী দুই বছরের জন্য (জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮) চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মিজানুর রহমান সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রবীণ সদস্য অধ্যক্ষ দীন মোহাম্মদ ফারুক। কমিশনের অপর দুই সদস্য ছিলেন প্রেসক্লাবের প্রবীণ সদস্য হাবিবুর রহমান ও মাওলানা আবদুল জলিল। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ ও সাধারণ সম্পাদক কামাল গোলদার তাদের ওপর আস্থা রাখায় প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং চরফ্যাশন প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network