শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

চরফ্যাশনে ঘর উঠানোকে কেন্দ্র করে হামলা আহত-৩

আপডেট: November 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ঘর উঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন,বিবি মাফিয়া (৩০) মিজানুর রহমান (৪০) ও এলাইনুর বেগম (২৭)। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৫নভেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের তুলাগাছিয়া গ্রামে এঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকায় ঘর উঠানোর সময় দির্ঘদিনের ভোগ দখলিয় ঘর বিটি নিয়ে বিবি মাফিয়া ও একই এলাকার প্রতিবেশি লোকমান গংদের সাথে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে।
বিবি মাফিয়া অভিযোগ করে জানান, লোকমান, শফিজল,মনির হোসেন ও আল আমিন,মঞ্জু,মরিয়ম,মাছুমা,তোহুরা,ফাতেমা ও ফেলুসহ আরও ৭/৮ জন মিলে দেশিও ধারালো অস্ত্র দা’সেনি ও লাঠিসোটা, কাঠের রুপা বাগা দিয়ে বিবি মাফিয়াকে এলোাপাথারি মারধর রোক্ত নিল ফোলা জখম করে। এসময় মাফিয়ার ডাক চিৎকারে তার স্বামী মিজানুর রহমান ও ভাইয়ের স্ত্রী এলাইনুর বেগম ছুটে আসলে তাদেরকেও এলাপাথারি মারধর করে আহত করে।

মিজানুর রহমান বলেন, আমি আমার স্ত্রী মাফিয়ার চিৎকার শুনে ছুটে আসলে লোকমান আমাকে ঝাপটে ধরলে তার মনির,আলা আমিন ও মঞ্জু আমাকে মারধর করে। এলাইনুর বেগম বলেন,ফাতেমা,তহুরা,মরিয়ম ও মাছুমা বেগমসহ ফেলু আমার মাথার চুল ছিড়ে ফেলে এবং কিলঘুশি মেরে রক্ত ফোলা করে।

বিবি মাফিয়া বেগম অভিযোগ করে আরও বলেন, এসময় লোকমান,মনির মিলে আমার বøাউজ ও পরিধেয় কাপড় টেনে ছিড়ে ফেলে এবং টানা হেছড়া করে শ্লিলতাহানী করে। এছাড়াও লোকমান,মনির ও আল আমিনসহ তাদের পরিবার এলাকার রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আমাদেরকে মারধরসহ এই বসতবাড়ি ও যায়গা জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য দির্ঘদিন ধরে আমাকে এবং আমার পরিবারকে হত্যা করার হুমকি দিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, ওই ঘর ভিটিতে মাত্র দেড় হাত জমি নিয়ে উভয় পক্ষের সাথে বিবাদ চললে স্থানিয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা একটি শালিস ফয়সালা দিলেও মাপিয়া বেগমরা ওই মেনে নিলেও অপরপক্ষ ফয়সালা না মানায় মারামারির ঘটনা ঘটে।

তবে লোকমান হোসেনের ছেলে আল আমিন বলেন, আমাদের সিমানা অনুযায়ি আমরা দেড় জমি পাওনা। তবে ঘটনাস্থলে লোকমান হোসেনকে না পাওয়ায় এবং তার মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।

ঘটনায় শশিভূষণ থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নিবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network