শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

চরফ্যাশনে জাল ফেলতে গিয়ে মেঘনায় নিখোঁজ ১ জেলে

আপডেট: July 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

এম, লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ঝাকি জাল ফেলতে গিয়ে নদীর গভীরে জলে তলিয়ে নিখোঁজ হয়েছেন ১ জেলে।
জানা গেছে, চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের আয়শাবাগ নামক এলাকার মুহসিন ব্যাপারীর ছেলে মো:জসিম (৪০) গতকাল ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় বেতুয়া স্লুইসগেট সংলগ্ন মনির মিয়ার ইট বাটার পিছনে মেঘনা নদীতে ঝাকি জাল নদীতে ফেলে মাছ শিকার করতে যান।

জাল নদীতে ফেলে তীরে দন্ডায়মান অবস্থায় হঠাৎ পায়ের নিচের মাটির চাকা পড়ে মেঘনার গভীর জলে তলিয়ে গেছে।
এ ব্যাপারে চরফ্যাশন পায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এমরান হোসাইন এই প্রতিবেদককে বলেন, স্হানীয়রা সকাল ১১ টায় নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ জেলের বিষয়টি ফোনে আমাদেরকে অবগত করেন। আমরা তাৎক্ষনিক ঘটনাস্হল পরিদর্শন করে, বরিশালে ডুবুরি দলকে খবর দিয়েছি।

ডুবুরি দল ইতোমধ্যে চরফ্যাশনের উদ্দেশ্যে বরিশাল থেকে যাএা শুরু করেছে। তারা এসে পৌছলে, মেঘনায় নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান শুরু করবো। এরির্পোট লেখা পর্যন্ত ডুবুরি দল চরফ্যাশনে এসে পৌঁছেনি। শুরু হয়নি উদ্ধার অভিযান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network