শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

চরফ্যাশনে তিন ইটভাটা বন্ধ, জরিমানা ৩ লাখ

আপডেট: March 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় পরিবেশ অধিদফতরের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে তিনটি অবৈধ ইটভাটা। এছাড়া ঐ তিন ইটভাটাকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা পরিবেশ অধিদফতরের অভিযানে ঐসব ইটভাটাগুলো বন্ধ করাসহ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় পরিবেশ অধিদফতর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তোতা মিয়া উপস্থিত ছিলেন।

তিনি জানান, চরফ্যাশন ফায়ার সার্ভিস ও দুলারহাট থানা পুলিশের সহায়তায় যমুনা ব্রিকস, পদ্মা ব্রিকস ও তেঁতুলিয়া ব্রিকস নামের তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় ইটভাটা তিনটিকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটা তিনটিকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমান করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network