শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চরফ্যাশনে বাড়ির পুকুর ঘাট পাকাকরণ নিয়ে সংঘর্ষ

আপডেট: April 15, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে পারিবারিক পুকুরের ঘাট পাকাকরণকে কেন্দ্র করে সংঘর্ষে দু’পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতরা পারস্পরিক আত্মীয় স্বজন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় আমিনাবাদ ৬নং ওয়ার্ড সাদের আহমেদ ডা: বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহতরা হলেন আনোয়ারা বেগম (৪৫),বিবি ফাতেমা( ১৬) আকলিমা (২২), আবদুল কুদ্দুস (৫৫)
মো: হোসেন( ৫০) ফরহাদ হোসেন(৩৫) ও মো: ইউসুফ (৩০)। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ চরফ্যাশন থানায় অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনায় চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন মো:হোসেন বলেন, আমরা চার পরিবার একই বাড়িতে বসবাস করি। দীর্ঘদিন যাবত আমার বড় ভাই আবদুল কুদ্দুস বাড়ির মহিলাদের ব্যবহৃত পুকুরের ঘাট এককভাবে জোর করে দখল করে রাখেন, সম্প্রতি তিনি এই ঘাট পাকাকরণ শুরু করলে, আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা বিষয়টি বসে সমাধান করবেন বলে আমার ভাইকে পাকাকরনের কাজ বন্ধ রাখতে বলেন। তিনি সবার আহবান উপেক্ষা করে ঘটনার দিন সকালে কাজ শুরু করলে আমি কাজ করতে নিষেধ করি। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কিছু বুঝে উঠার আগেই আমার ভাই আবদুল কুদ্দুস ও ভাতিজা মো: ইউসুফ ইব্রাহিম, আমার ভাই আব্দুল কুদ্দুসের স্ত্রী, তার ছেলের বউ মিলে আমার উপর হামলা করে।
আমাকে বাচাতে আমার স্ত্রী, কন্যা,ছেলের বউ ও আমার বাড়ির চাচা নিজাম উদ্দিন ও তার বড় ছেলে মো: ফরহাদ হোসেন এগিয়ে আসেন। এ সময় তাদের হামলা থেকে আমাকে কেউই রক্ষা করতে পারেনি। বরং আমার ভাই ও ভাতিজাদের ন্যাক্কারজনক হামলায় আমার স্ত্রী, কন্যা ও পুত্রবধূ, চাচা নিজাম উদ্দিন, তার বড় ছেলে ফরহাদ হোসেন আহত হয়। অপর পক্ষে আহত আবদুল কুদ্দুস বলেন, আমি পুকুরের ঘাট পাকা করতে গেলে আমার ভাই এতে বাধা দিয়ে হামলা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network