শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

চরফ্যাসনে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: March 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাসন:: ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে গাছের ওপরের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৫টায় দুলারহাট থানার নীলকমল ২ নম্বর ওয়ার্ডে যুবকের নিজ বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুলারহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টার দিকে গাছের ওপরের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করে।

নিহত যুবক বিল্লাল (২০) ওই এলাকার আঃ মালেকের ছেলে।জনা যায়, নিহত যুবক ঢাকায় শ্রমিকের কাজ করত। গত ৩দিন আগে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসে। গতকাল প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পরে। ভোর রাতে তার পরিবার দেখে সে ঘরে নেই। পরবর্তীতে অনেক খোঁজা-খুজির পর বাগানের ভিতর একটি রেইন্ট্রি গাছের ওপরের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। তার পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত যুবকের পিতা আব্দুল মালেক জানান, তার ছেলে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। আত্মহত্যার কারণ হিসেবে তার ছেলের অসুস্থতাকেই মনে করছেন।

চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ আসাদুজ্জামান লিখন বলেন, পুলিশ আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে যুবকের লাশটি উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর করতে সক্ষম হই।দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network