চরফ্যাসনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

আপডেট: December 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা):
১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের স্থানীয় সহযোগিদের হাতে পরিকল্পিত ভাবে প্রান হারানো শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চরফ্যাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বিনম্র শ্রদ্ধায় সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ‍্য দিয়ে দিবসটির সূচনা হয়।
পরে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন আখন।

সহকারি কমিশনার ভূমি সালেক মুহিদ এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, ওসি (তদন্ত) রিপন কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা,
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,পুলিশ প্রশাসন,বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক বৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network