শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবি ॥ তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট: February 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।। আড়িয়াল খাঁ নদীর বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর নামক এলাকায় চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসা যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম দুর্ঘটনাকবলিতদের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দুর্ঘটনার সময় ওই ট্রলারে ৪৫ জন যাত্রী ছিলো। তাদের সবার বাড়ি সিরাজগঞ্জে । একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় । বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয় ।

তিনি আরও জানান, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে । তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি । তিনি আরও জানান, সিরাজগঞ্জ থেকে চরমোনাইর বাৎসরিক মাহফিলের উদ্দেশ্যে মুসল্লীদের নিয়ে কাঠ বডির ট্রলারটি আসছিল । পথিমধ্যে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি উল্টে যায় ।

বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, দুর্ঘটনার পর অন্যান্য যাত্রীরা সাতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন যাত্রী নিখোঁজ ছিলো বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে । এরমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network