চাঁদপুরে হেফাজত ইসলামের লাঠি মিছিল

আপডেট: March 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম চাঁদপুর শহরে লাঠি মিছিল করেছে। এ সময় সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যরা মিছিলকারীদের ঘিরে রাখে। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মিছিলটি শেষ হয়।

মিছিলের আগে বিকেল ৩টায় শহরের শপথ চত্ত্বরে হেফাজতে ইসলাম, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি লিয়াকত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আনোয়ারুল করিমসহ বেশ কয়েকজন হেফাজত নেতা।

এ সময় বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন কথা তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে লাঠি মিছিল শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক দিয়ে গিয়ে মিশন সড়কে শেষ হয়। এদিকে মিছিলকারীদের অনেকের হাতেই লাঠি দেখা গেছে। অন্যদিকে, সহিংতা এড়াতে পুলিশের সঙ্গে বিজিবি সদস্যরাও যোগ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network