চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট: July 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর।

স্থানীয়রা জানায়, আজ শনিবার সকাল দশটার দিকে তেলকুপি ফাঁড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় জাহাঙ্গীর অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউনিয়ন সদস্য মোফাজ্জল হোসেন বিএসএফের গুলিতে জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, আমিও বিএসএফের গুলিতে একজন মারা যাবার ঘটনা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network