শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

চুয়াডাঙ্গায় বিদেশি মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: December 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ বোতল বিদেশি মদ ও ৫ বোতল ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম (৪০) নামের একজন আটক হয়েছেন। সোমবার (৯ই ডিসেম্বর ২০২৪) সকালে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়াড় গ্রামের বঙ্গজপাড়ার আহসান হাবিবের ছেলে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়াড় গ্রামের বঙ্গজপাড়ায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ৪ বোতল বিদেশি মদ ও ৫ বোতল ফেন্সিডিলসহ তরিকুল ইসলামকে তাঁর নিজ বসতবাড়ি হতে আটক করা হয়।

অভিযান পরিচালনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৪ জন বিভাগীয় স্টাফ এবং ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটক তরিকুল ইসলামের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network