শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

জমি লিখে নিয়ে শতবর্ষী মাকে রাস্তায় ফেলে গেল ছেলে!

আপডেট: November 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: স্বামী মারা যাওয়ার পর তিন ছেলেকে লিখে দিয়েছেন সমস্ত জমি। দুই মেয়েকেও বিয়ে দিয়েছেন। পারিবারিক সিদ্ধান্ত হয়েছিল তিন ছেলে প্রত্যেকেই একমাস করে মাকে খাওয়াবে। ছোট ছেলের কাছে এক মাস রাখার পর আর বড় ছেলে কথা মত তাকে নিয়ে যায়নি। তাই ছোট ছেলে দুই দিন পার হওয়ার পর বিরক্ত হয়ে রাতের আঁধারে ওই বৃদ্ধ মাকে ফেলে আসে অন্ধকার রাস্তায়।

বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা আপাতত সমাধান করলেও হয়নি স্থায়ী সমাধান। ওই মা-এখন সকলের, কাছেই হয়েছেন বোঝা। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম তারাবানু (১০৭)। তিনি সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় মাকে ফেলে যায় ছোট ছেলে আজাদ। বিষয়টি জানতে পেরে তিনি মধ্যরাত অবধি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বড় ছেলে মানিক, মেঝ ছেলে হানিফ বা ছোট ছেলে আজাদ কেউই ওই বৃদ্ধকে খাওয়াতে রাজি হয়নি। উপায় না পেয়ে বড় ছেলের ঘরের নাতির কাছে ১৫ দিন খাওয়াতে আহ্বান করে গভীর রাতে বাসায় ফিরেছেন তিনি।

তিনি আরও জানান, স্বামী মারা যাওয়ার পর দুই বিঘা সম্পত্তি ওই তিন ছেলেদের রেজিস্ট্রি করে দিয়েছেন ওই বৃদ্ধা। এখন ওই বৃদ্ধাই সকলের কাছে যেন বোঝা হয়ে দাঁড়িয়েছেন।

নাটোর সদর উপজেলার ছাতনী ইউপি চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে গিয়েও কোন সমাধান করতে পারেননি। পুরো ইউনিয়নের মধ্যে ওই তিন ভাইয়ের আচারণ সবচেয়ে রুক্ষ। ওই বৃদ্ধার জন্য সুষ্ঠু একটি ব্যবস্থার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন তিনি।

সদর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তার ছেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network