জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সভায় শিক্ষকদের অংশগ্রহনে সকল পদে নির্বাচনের দাবী
আপডেট: January 25, 2021
ফেইসবুক শেয়ার করুন
জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সভায় শিক্ষকদের অংশগ্রহনে সকল পদে নির্বাচনের দাবী
আপডেট:
Photo Card
Preview
জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সভায় শিক্ষকদের অংশগ্রহনে সকল পদে নির্বাচনের দাবী
এম লোকমান হোসেন ঃ মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনে চরফ্যাসন উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক কামরুজ্জামানের আহবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৫ জানুয়ারি সকাল ১০ টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চর মাদ্রাজ ফাজিল মাদরাসার অধ্যক্ষ নিজামুিদ্দন (হুমায়ুন) সরমান। সাধারন শিক্ষকদের কাছে জমিয়তের চলমান র্কাযক্রম তুলে ধরেন এ সভার আহবায়ক জমিয়াতুল মোদার্রেছীনের চরফ্যাসন উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কুচিমোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি অধ্যাপক কামরুজ্জামান। এ সময় সাধারন শিক্ষকগন চলমান আহবায়ক কমিটিরি নিকট সকল শিক্ষকদের অংশগ্রহনে সকল পদে চরফ্যাসন পৌরসভার নির্বাচনের পর জমিয়তের নির্বাচনের দাবী জানান ।সভায় বক্তৃতা করেন...
এম লোকমান হোসেন ঃ
মাদরাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনে চরফ্যাসন উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক অধ্যাপক কামরুজ্জামানের আহবানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৫ জানুয়ারি সকাল ১০ টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চর মাদ্রাজ ফাজিল মাদরাসার অধ্যক্ষ নিজামুিদ্দন (হুমায়ুন) সরমান।
সাধারন শিক্ষকদের কাছে জমিয়তের চলমান র্কাযক্রম তুলে ধরেন এ সভার আহবায়ক জমিয়াতুল মোদার্রেছীনের চরফ্যাসন উপজেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কুচিমোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি অধ্যাপক কামরুজ্জামান।
এ সময় সাধারন শিক্ষকগন চলমান আহবায়ক কমিটিরি নিকট সকল শিক্ষকদের অংশগ্রহনে সকল পদে চরফ্যাসন পৌরসভার নির্বাচনের পর জমিয়তের নির্বাচনের দাবী জানান ।সভায় বক্তৃতা করেন উপজেলা জমিয়তের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মহিবুল্লাহ,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম শরীফ,অধ্যক্ষ আইয়ুব আলী,অধ্যক্ষ নুরুদ্দিন,সুপার মাওঃ ফরিদ, মাওঃ মিনহাজুল ইসলাম,মাওঃ ছালাহউদ্দিন,অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম,প্রভাষক নুরুল ইসলাম মনির, প্রভাষক আমজাদ হোসেন বাবলু, অলাউদ্দিন আলাল,মাওঃ সুলতান আহমেদ,আলমগীর হোসেন টিপু,মাঈনুদ্দিন, মিজানুর রহমান,ফারুকুল ইসলাম, মাওলানা সালা উদ্দিন, মিলন,অবদুল খালেক,জিন্নাহ,হাসনাইন প্রমুখ।
চর আইচা হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওঃ ফরহাদ হেসেনের পরিচালনায় করিমজান কামিল মাদরাসার সহকারী মৌলভী মাওঃ আবু নাছেরের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।
সভা শেষে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি মহোদয় ও চরফ্যাসন-মনপুরার উন্নয়নের রুপকার মাননীয় জাতীয় সংসসদ সদস্য আলহাজ্জ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়কে সম্বর্ধিত করার জন্য আলীয়া মাদরাসার সামনের প্রধান সড়কে সকল শিক্ষকগন রাস্তার দু’পাশে অবস্থান নেন।