জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে চরফ্যাসনে মানববন্ধন

আপডেট: September 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন( ভোলা):
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এ স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে চরফ্যাসনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার( ৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবীর সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মানে প্রত্যেক কন্যা শিশুকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এসময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেক ভূমিকা রাখার অনুরোধ করেন। অনুষ্ঠানে চরফ্যাসন পৌরসভার নারী কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশ গ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network