শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ফেন্সিডিলসহ নারী আটক

আপডেট: January 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মোসাম্মৎ সাহানাজ পারভীন (৪৫) জীবননগর থানার নতুনপাড়া গ্রামের মৃত আশাবুল হকের স্ত্রী।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত গয়েশপুর বিওপির টহল দল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেইন পিলার ৬৭ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোয়ালপাড়া বাজারের বিএনপির অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ৭০ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করা হয়। আটক নারীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network