শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার

আপডেট: March 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার করেছে বিজিবি। শনিবার (২২শে মার্চ ২০২৫) সকালে সীমান্তের পৃথক এলাকা থেকে এসব ওষুধ ও কীটনাশক উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকালে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির টহলদল শনিবার সকাল ৭টার দিকে সুবেদার মোহাম্মদ আতিয়ার রহমানের নেতৃত্বে মাধবখালী গ্রামের একটি আমবাগানের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিবিহীন ১৯ হাজার ৫০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।

এদিকে একই ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন নতুনপাড়া বিওপির টহলদল নায়েক রুহুল আমিনের নেতৃত্বে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নতুনপাড়া গ্রামের কদর আলীর আমাবাগানের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই বাগান থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৬১৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কীটনাশক।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network