শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

আপডেট: April 25, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫শে এপ্রিল ২০২৫) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট শূন্য লাইন বরাবর চ্যাংখালী নামক স্থানে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১২ জন এবং প্রতিপক্ষ ৩২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন অংশগ্রহণ করেন। এসময় বিজিবি-বিএসএফ সৌহার্দপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সরেজমিনে সীমান্ত পিলার ৬৪, ৬৪/১-এস, ৬৪/২-এস ও ৬৪/৩-এস সহ ১৮টি টি-পিলার পরিদর্শন এবং উক্ত পিলার সমুহের মধ্যবর্তী ২.৫ কি. মি. রাস্তা জিরো লাইন ধরে পায়ে হেঁটে পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network