জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

আপডেট: May 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ টুটুল হোসেন টিটু (২৯) নামের একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাধবখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক টুটুল হোসেন টিটু জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

শুক্রবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার শ্রী ভবতোষ কুমার বিশ্বাসের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাধবখালী গ্রামের আমির হোসেনের আমবাগান থেকে টুটুল হোসেন টিটু নামের একজনকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।

জব্দকৃত ফেন্সিডিলসহ আটক ব্যক্তিকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network