আপডেট: June 28, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার রাত ৮টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার (২৭শে জুন ২০২৫) রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন উথলী বিওপির নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২০ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট।
এছাড়া একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা নায়েব সুবেদার ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রাজাপুর গ্রামের একটি পান বাগানের পাশ থেকে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৭৩৫ পিস ভারতীয় ওষুধ।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

