জীবননগরে দিনেদুপুরে একজনকে গলাকেটে হত্যা

আপডেট: July 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে দিনেদুপুরে মনিরুল ইসলাম ফেলা (৫০) নামের একজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে নিহতের স্ত্রী-সন্তান পলাতক রয়েছেন। শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ফেলা একই উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

এলাকাবাসী জানায়, মনিরুল ইসলাম মাসখানেক আগে বালিহুদা গ্রাম থেকে উঠে এসে মাধবপুর গ্রামে জমি কিনে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। শনিবার দুপুরের কোনো এক সময় কে বা কারা মনিরুল ইসলামকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করেছে। দুপুর ১টার দিকে মনিরুল ইসলামের গলাকাটা মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় তার স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না।

এ ঘটনার পর মনিরুল ইসলামের ছেলে রাজু (২৫) প্রতিবেশী আকিদুল ইসলামের কাছে মোবাইল ফোনে খবর নিয়েছেন তারা পিতা মারা গেছে কিনা? তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network