শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

জীবননগরে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

আপডেট: July 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৪৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারপূর্বক তা জব্দ করেছে ‌র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পৃথক এই অভিযানে তাদের হাতে আটক হয়েছে তিন মাদক কারবারি। আটককৃতরা হলো, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের খানপাড়ার আব্দুল সাত্তারের ছেলে শাহজাহান খান (৪৫), সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাসুম (২৬) এবং একই ইউনিয়নের গয়েশপুর গ্রামের জয়নাল মণ্ডলের ছেলে ইদবারী হোসেন (৫৫)। সোমবার (৪ঠা জুলাই) দুপুরে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প থেকে পাঠানো পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার ভোরে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে শাহজাহান খান নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল। রবিবার (৩রা জুলাই) রাত সাড়ে ৯টার সময় একই ক্যাম্পের র‌্যাব সদস্যরা জীবননগর উপজেলার শাখারিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ১০৮ বোতল ফেন্সিডিলসহ মাসুম নামের একজনকে আটক করেন। এছাড়া রবিবার রাত ১০টার সময় জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৭১ বোতল ফেন্সিডিলসহ ইদবারী হোসেনকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদের জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network