জীবননগরে সন্ন্যাসী বাবার ৩০তম সাধুসঙ্গ ও বাউল মেলা অনুষ্ঠিত

আপডেট: April 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে সন্ন্যাসী বাবার ৩০তম সাধুসঙ্গ ও বাউল মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল ২০২৫) রাতে জীবননগর উপজেলার উথলী গ্রামের সন্ন্যাসীতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সাধুসঙ্গ ও বাউল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন ময়েন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক স্বপন মিয়া, উথলী ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মঈনুল হাসান এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন।

উথলী সন্ন্যাসীতলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমির স্বপন বৈরাগী, পাপ্পু ফকির, উদয় বাউল, মাজিদ বাউল ও শান্তা বাউল। এছাড়া সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন উথলী সন্ন্যাসীতলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিত খান। সার্বিক সহযোগিতায় ছিলেন সন্ন্যাসীতলা পরিচালনা কমিটির সদস্য নাঈম উদ্দিন হজরত ও শাকিল আহমেদ জিসান।

সাধুসঙ্গে যোগ দিতে মঙ্গলবার সকাল থেকেই সন্ন্যাসীতলায় উপস্থিত হতে থাকেন ভক্তবৃন্দ। বুধবার দুপুরে পুণ্যসেবা গ্রহণের মধ্য দিয়ে এ সাধুসঙ্গ বাউল মেলার পরিসমাপ্তি ঘটে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network