আপডেট: June 4, 2024
পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত ৩ নারী
চুয়াডাঙ্গার জীবননগরে ১০৫ বোতল ফেন্সিডিলসহ তিন নারী পুলিশের হাতে আটক হয়েছে। সোমবার (৩রা জুন ২০২৪) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর থানাধীন ইসলামপাড়া এলাকার মৃত হাফেজ বিশ্বাসের মেয়ে হাসি খাতুন (৩৫), মাগুরা সদর থানাধীন পারনন্দুলিয়া গ্রামের কামরুল ইসলামের স্ত্রী কইতরী খাতুন (৪৫) এবং একই থানাধীন বন্যতুল গ্রামের হাবুর স্ত্রী বিপাশা আক্তার (২৩)।
পুলিশ জানায়, জীবননগর থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার দুপুরে জীবননগর পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন নারীকে আটক করেন। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১০৫ বোতল ফেন্সিডিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

