৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২ খামেনির জানজায় কোটি মানুষের ঢল সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ বাকেরগঞ্জে ইজিবাইক, অটোরিকশা, সিএনজি, থ্রি-হুইলার যানবাহনের ভাড়া বৃদ্ধিতে জনমনে ক্ষোভ বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডা‌দেশ কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল বরিশালে বিদায় বেলায় সাবেক জেলা প্রশাসক খায়রুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, নারীসহ আটক ২

আপডেট: জুলাই ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩রা জুলাই) সকালে উপজেলার ধোপাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই এলাকার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল শুক্রবার সকাল ৮টার দিকে ধোপাখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, এসকাফ হলো উচ্চমাত্রার কোডিন ফসফেট যুক্ত একটি নিষিদ্ধ কাশির সিরাপ, যা বর্তমানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে বাংলাদেশে পাচার হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network