শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

ঝালকাঠিতে জ্বর–শ্বাসকষ্ট নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট: July 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠির রাজারপুর থানার পুলিশ সদস্য ফিরোজ সিকদার (৫০) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তাঁর মৃত্যু হয়।

ফিরোজ সিকদারের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে গত ২৬ জুন থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, পুলিশ সদস্য ফিরোজ সিকদার অসুস্থ হয়ে গত ২৪ জুন প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ২৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাঁকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network