শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

ঝালকাঠিতে দ্বিতীয় দিনেও ধর্মঘট অব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

আপডেট: March 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ::বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে ঝালকাঠির ১০ রুটে ডাকা বাস ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটাসহ বিভিন্ন রুটের যাত্রীদের। সময়মতো গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার অটোরিকশা-মোটরসাইকেল ভাড়া নিয়ে গন্তব্যে যাচ্ছেন।
এর আগে, ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয়।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বেআইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কগুলোতে পুরোদমে চলছে এসব অবৈধ যানবাহন। অটোরিকশা চলাচলে বাধা দিলে অটোরিকশা মালিক-চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের ওপর হামলা ও বাসের যন্ত্রাংশ চুরি করত।

বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে বরিশালের রূপাতলী টার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির কয়েকটি বাসের যন্ত্রাংশ চুরি করে নেয় অটো শ্রমিকরা। এর প্রতিবাদ করলে তারা বাস শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেয়। ওই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠির বিভিন্ন রুটে লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

ঝালকাঠি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, রূপাতলীর সুমন মোল্লা নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে আমাদের বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করা হয়। আমরা সুমন মোল্লার বিচার এবং শ্রমিকদের নিরাপত্তার দাবি জানিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছি। বিচার না পাওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবেই

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network