শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: November 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটি উপজেলায় মো. শাহাদাৎ মোল্লা (৩৫) নামে এক যুবককে ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।রোববার সন্ধ্যায় উপজেলার কামদাবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার মো. শাহাদাৎ মোল্লা একই গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার ছেলে।র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৮-এর একটি টহল দল মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে উপজেলার কামদাবপুর গ্রামের শাহাদাতের বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শাহাদাতকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়।এ ব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসের ডিএডি মো. নূর ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network