শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫

আপডেট: May 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

টঙ্গী প্রতিনিধি: টঙ্গীর মেইলগেট এলাকায় অবস্থিত হামিম গ্রুপের একটি গার্মেন্টসে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় তিন দিনের পরিবর্তে ১০ দিনের ঈদের ছুটির দাবিতে বিক্ষোভ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় ১৫ শ্রমিক গুলিবিদ্ধ হওয়া ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপিসহ পাঁচজন ও অন্তত ৩৫ শ্রমিক আহত হন।

জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা আজ সকালে তাদের কর্মস্থলে এসে যোগদান করেন। পরে মালিক পক্ষ থেকে তিনদিনের ছুটি ঘোষণা করতেই শ্রমিকরা উত্তেজিত হয়ে গার্মেন্টস থেকে বাহির হয়ে ১০ দিনের ছুটির দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১২টায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড সর্ট গানের গুলি ছোঁড়ে পুলিশ। এতে ১৫ জন শ্রমিক গুলিবিদ্ধ ও ৩৫ জন আহত হয়। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সেখানেও শ্রমিকদের সরাতে পুলিশ একাধিক টিয়ারসেল নিক্ষেপ করে। এখনো থেমে থেমে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network